প্রেসকার্ড নিউজ ডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে। ১০০ কোটি টাকা তোলাবাজির অভিযোগের মামলায় ইডি এই লুকআউট নোটিশ জারি করেছে। লুকআউট নোটিশ জারি হওয়ার পর দেশমুখ আর দেশ ছেড়ে যেতে পারবে না। তোলাবাজির অভিযোগের পর অনিল দেশমুখকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল।
এনডিটিভির বরাত দিয়ে ইডি সূত্র জানিয়েছে, দেশমুখকে দেশ ছাড়তে বাধা দিতেই একটি লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। ইডি এ পর্যন্ত পাঁচবার অনিল দেশমুখকে তলব করেছে কিন্তু তিনি হাজির হয়নি। গত মাসে, সুপ্রিম কোর্টও তাকে এই মামলায় অন্তর্বর্তীকালীন ছাড় দিতে অস্বীকার করেছিল।
মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং ১০০ কোটি টাকার তোলাবাজির জন্য পুলিশ আধিকারিকদের অপব্যবহার করার অভিযোগ এনেছেন। এই ঘটনায় সিবিআই তদন্ত চলছে। অন্যদিকে, অর্থ পাচারের ক্ষেত্রেও ইডি তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে, ইডি দেশমুখের বেশ কয়েকটি ঠিকানায় অল্লাসি অভিযান চালায়।
শিল্পপতি মুকেশ আম্বানির বাড়িতে বিস্ফোরক বোঝাই একটি এসইউভি খুঁজে পাওয়ার ঘটনায় অনিল দেশমুখকে পদ থেকে অপসারণের পর পরমবীর সিং এই আরোপ চাপিয়েছিলেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে বলেছিলেন যে, অনিল দেশমুখ এএসআই সচীন ওয়াজেকে শহরের বার এবং রেস্তোরাঁ থেকে এক মাসে ১০০ কোটি টাকার বেশি সংগ্রহ করতে বলেছিলেন।
এই মামলায় বোম্বে হাইকোর্টের আদেশের ভিত্তিতে সিবিআই দেশমুখের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। একই সঙ্গে দেশমুখ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে চলেছেন। ইডি ইতিমধ্যেই এই মামলায় অনিল দেশমুখের ব্যক্তিগত সচিব এবং ব্যক্তিগত সহকারীকে গ্রেফতার করেছে। লুকআউট নোটিশ জারি হওয়ার পর অনিল দেশমুখের মাথার উপরেও গ্রেফতারির খাঁড়া ঝুলছে। দেশমুখকে খুঁজতে ইডি অনেক জায়গায় অভিযানও চালিয়েছে।

No comments:
Post a Comment