লক্ষ্মীর ভান্ডারের ফর্ম‌ পূরণ করে দিচ্ছেন জীবন্ত লক্ষ্মীরা, দুয়ারে সরকারের শিবিরে বিশেষ চমক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 September 2021

লক্ষ্মীর ভান্ডারের ফর্ম‌ পূরণ করে দিচ্ছেন জীবন্ত লক্ষ্মীরা, দুয়ারে সরকারের শিবিরে বিশেষ চমক


নিজস্ব প্রতিনিধি,বীরভূম: শুক্রবার সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত কোমা গ্রামের দুয়ারের সরকারের ক্যাম্পে আগত উপভোক্তাদের হাতে দেওয়া হয় গোলাপ ফুল, জলের বোতল ও মাস্ক।  এছাড়াও সেই ক্যাম্পে দেখা যায় কন্যাশ্রীর মেয়েরা ফর্ম‌ ফিলাপ করে দিচ্ছে উপভোক্তাদের।



অন্যদিকে শনিবার সাঁইথিয়া পৌরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকারের ক্যাম্পে দেখা যায় দুই যুবতীকে মা লক্ষ্মী সাজিয়ে ফর্ম প্রদান ও সংগ্রহ করতে। যা দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত হন ফর্ম‌ ফিলাপ করতে আসা মানুষেরা। 



এর পাশাপাশি এদিন এই লক্ষ্মীর ভান্ডার ফর্ম‌, ফিলাপ করার জন্য অজস্র মানুষের ভিড় লক্ষ্য করা যায় ।

No comments:

Post a Comment

Post Top Ad