প্রেসকার্ড নিউজ ডেস্ক: দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজো দিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। এর পাশাপাশি বলিউড অভিনেত্রী কলকাতায় থাকার সময় কালী বাড়ি মন্দিরও পরিদর্শন করেন।
অভিনেত্রী তার আসন্ন চলচ্চিত্র লস্টের শুটিং শেষ করে দক্ষিণেশ্বর মন্দিরে যান। সূত্রের খবর, ইয়ামি মন্দির পরিদর্শন, পুজো অর্চনা ইত্যাদিতে বিশ্বাসী। তাই তিনি ব্যস্ত থাকা সত্ত্বেও পুজো অর্চনায় মনোনিবেশ করেন।
শুক্রবার ভোরে অভিনেত্রী মন্দির পরিদর্শন করেন, যাতে স্থানীয় মানুষদের কোন সমস্যা না হয়। মন্দির পরিদর্শনের পর তার তোলা ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।

No comments:
Post a Comment