স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন না দিলেই কড়া পদক্ষেপের নির্দেশ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 17 September 2021

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন না দিলেই কড়া পদক্ষেপের নির্দেশ


প্রেসকার্ড নিউজ ডেস্ক: স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন নিয়ে প্রথম থেকেই অভিযোগ ছিল যে, লোন নিতে গিয়ে ব্যাঙ্কের পক্ষ থেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই অভিযোগের পরেই নড়েচড়ে বসল রাজ্য। রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী সকল জেলাশাসককে এই বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।



বলা হয়েছে, যদি কোনও বেসরকারি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এর আওতায় শিক্ষার্থীদের লোন দেওয়া নিয়ে কোন ঝামেলার সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, কিষাণ ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হলেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।


এটা জানা যাচ্ছে যে, অনেক বেসরকারি ব্যাঙ্ক স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে না। এই বিষয়ে মুখ্য সচিব সব ব্যাঙ্কের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad