সংসারের গ্যাঁড়াকলে প্রতিশ্রুতি, জলসা সিরিয়ালের আয় তবে সহচরী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 17 September 2021

সংসারের গ্যাঁড়াকলে প্রতিশ্রুতি, জলসা সিরিয়ালের আয় তবে সহচরী


সৌমিতা চক্রবর্তী, প্রেসকার্ড নিউজ: বিয়ের সময় প্রতিশ্রুতি দিয়েছেল স্বামী কলেজে ভর্তি করে দেবে। কিন্তু শ্বশুর বাড়িতে পা রাখতেই বুঝতে পারল আসলে সবটাই ছিল শুধু কথার কথা। ব্যস! তারপর থেকে সংসারের গ্যাঁড়াকলেই আটকে রইল সহচরীর জীবন। কে এই সহচরী- এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জলসা পরিবারের নতুন সদস্য। নাম ভূমিকায় অভিনয় করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। 


কনীনিকা এখানে একজন গৃহবধূর ভূমিকায় অভিনয় করছেন। ধারাবাহিকে সহচরী বেশ হাসিখুশি প্রাণোজ্জ্বল এক নারী। ছোট বেলা থেকে উচ্চ শিক্ষার স্বপ্ন থাকলেও বিয়ে করে স্বামীর বাড়ি এসে সেই স্বপ্ন‌ তাঁর স্বপ্নই রয়ে যায়। স্বামী, সন্তান, শাশুড়ি, দেওর, যা, ননদ নিয়ে তাঁর ভরা সংসার। দিন রাত সকলের খেয়াল রাখতে রাখেই সময় কেটে যায় সহচরীর। তবে মাঝে মাঝে নিজের কষ্ট ফুটে ওঠে মুখে, হাসি মাখা মুখে আক্ষেপের মেঘ জমে উঠতে দেখা যায়। 


ধারাবাহিকটি প্রতিদিন রাত ৯ টায় সম্প্রচারিত হয় স্টার জলসায়। প্রতিটি বাড়ির মহিলাদের এখন উৎসুকতা সহচরীকে নিয়ে। কী ঘটতে চলেছে তাঁর জীবনে। যদিও এর প্রমোতে আগেই দেখানো হয়েছিল, মধ্য বয়সে কলেজের আঙিনায় পা রেখেছে সহচরী। সেখানে গিয়ে আবার একটি কম বয়সী বান্ধবীও হয়েছে তাঁর, নাম বরফি। সেই বান্ধবীকেই আবার সহচরীর ছেলের স্ত্রীর ভূমিকাতেও দেখা যাচ্ছে প্রোমোতে। অর্থাৎ এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে তা হল, সংসারের টানাপোড়েনে এক নারীর জীবন যুদ্ধের কাহিনী যেমন এই এই ধারাবাহিকে তুলে ধরা হয়েছে, তেমনই আবার এটি একটি অসম বন্ধুত্বের কাহিনীও বটে। তবে দর্শক সহচরী ও বরফিকে কতটা আপন করে নেবে, সেটা তো ভবিষ্যৎ বলবে। 


আর আপনিও যদি তাদের সম্পর্কে আরও কিছু জানতে চান, তাহলে চোখ রাখুন স্টার জলসার পর্দায় সোম থেকে রবি প্রতিদিন রাত ৯ টায়। উল্লেখ্য, সহচরীর স্বামীর ভূমিকায় দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ চক্রবর্তী ও ছেলের ভূমিকায় ইন্দ্রনীল চক্রবর্তী। ১৩ই সেপ্টেম্বর থেকে ধারাবাহিকটি শুরু হয়েছে।  



No comments:

Post a Comment

Post Top Ad