চোখ রাঙাচ্ছে নিম্ন চাপ, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আভাস - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 6 September 2021

চোখ রাঙাচ্ছে নিম্ন চাপ, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আভাস


প্রেসকার্ড নিউজ ডেস্ক : উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। ৬ তারিখ এবং ৭ তারিখ উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বাড়বে।



 উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর,হাওড়া ঝাড়গ্রাম, দার্জিলিং,জলপাইগুড়ি, কালিম্পং এ ভারী বৃষ্টি হবে।


নিম্নচাপ যেহেতু সমুদ্রে তৈরি হয়েছে তাই ৭ তারিখ জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৭ তারিখের পর থেকে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে। তবে ৭ তারিখ বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।




 কলকাতার তাপমাত্রা একটু কমবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস হবে।

No comments:

Post a Comment

Post Top Ad