নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : ফেসবুকে প্রেম, তার পরেই নিখোঁজ নাবালিকা। পুলিশের তৎপরতায় বিহার থেকে উদ্ধার হল সেই নাবালিকা। অপহরণের মামলায় গ্রেফতার অভিযুক্ত রুদল কুমার।
সুর্যসেন কলোনীর বাসিন্দা ১৪ বছরের ওই নাবালিকা।অত্যাধুনিক যুগে ঘরে বসেই ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় বিহারের বাসিন্দা ১৯ বছরের রুদল কুমারের সঙ্গে। পরবর্তীতে ৩০ শে আগস্ট হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। নিখোঁজ সংক্রান্ত মামলা এন জে পি থানায় লিখিত আকারের জমা পড়লে শুরু হয় নাবালিকার খোঁজ। তদন্তে নেমে পুলিশ ফেসবুকের মাধ্যমে জানতে পারে সেই প্রেমের মধ্যে দিয়ে পাতা ফাঁদ। টাওয়ার লোকেশনের মধ্য দিয়ে পুলিশ জানতে পারে নাবালিকার ঠিকানা।
এরপর এনজেপি থানা পুলিশের একটি দল রওনা দেয় বিহারের উদ্দেশ্যে। দু দিনের লাগাতার প্রচেষ্টায় অবশেষে ১৬ই সেপ্টেম্বর শংকরপুর থানার দমগাড়া থেকে উদ্ধার হয় সেই নাবালিকা। গ্রেফতার করা হয় রুদল কুমারকে। কি উদ্দেশ্য নাবালিকাকে বিহারে নিয়ে যাওয়া হয়েছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গোপন জবানবন্দীর জন্য নাবালিকাকেও আদালতে পাঠানো হয়।

No comments:
Post a Comment