নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: মুজনাই নদীর ভাঙনে বাড়ছে আতঙ্ক। ঘুম উড়েছে এলাকাবাসীর। ঘটনা আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নং অঞ্চলের হেদায়েত নগরে ১৩/৫৮ পার্টের।
এলাকাবাসীরা জানান, দীর্ঘ দিন ধরে এলাকায় মুজনাই নদী গ্রাস করছে কৃষি জমি। ইতিমধ্যে নয় থেকে দশ বিঘা জমি নদী গর্ভে। দুই বছর ধরে নদী ভাঙন বৃদ্ধি পাওয়ায় ঘর বাড়ি তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকার প্রায় দেড় শতাধিক বাসিন্দা। কিন্তু অভিযোগ, বারবার বলা সত্বেও কোনও পদক্ষেপ করছে না প্রশাসন। তারা জানান, গত বছর বাঁশ দিয়ে বাঁধ দেওয়া হলেও সেটা ভেঙে গিয়েছে। কোনও কাজে আসেনি বলে অভিযোগ। স্থানীয়দের দাবী, দ্রুত নদী পার বাঁধের ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন।
এই বিষয়ে জটেশ্বর ১নং গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান রাজ কুমার রায় জানান, 'উর্ধ্বতন কর্তৃপক্ষ কোনও উদ্যোগ গ্রহণ না করলে গ্রাম পঞ্চায়েতের পক্ষে এই কাজ করা অসম্ভব। বারবার জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে জানান তিনি।'

No comments:
Post a Comment