রহস্যজনক ভাবে খুন বিধবা মহিলা, চাঞ্চল্য এলাকায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 6 September 2021

রহস্যজনক ভাবে খুন বিধবা মহিলা, চাঞ্চল্য এলাকায়


নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা:  রহস্যজনক খুন এক বিধবা মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪"পরগনা জেলার হৃদয়পুর আপনপল্লী এলাকায়। ঘটনাস্থলে বারাসত থানার পুলিশ।বিধবা মহিলা কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার পর থেকেই মৃত মহিলার বোনের স্বামী জয়দেব সাহা পলাতক। এই খুনের ঘটনায় জয়দেব সাহা জড়িত থাকার আশঙ্কা করা হচ্ছে।


জয়দেব সাহার স্ত্রী স্বপ্না সরকার, বারাসত রামকৃষ্ণ পল্লী এলাকায় থাকে। স্বপ্না সরকারের বয়ান অনুযায়ী, সোমবার জয়দেব বাড়িতে অশান্তি করে একটি দা নিয়ে বেড়িয়ে যায়। পারিবারিক অশান্তি বলে দাবী এবং এমন অশান্তি প্রায়ই হয় বলেও জানান স্বপ্না। দা নিয়ে বাবাকে বেরয়হতে দেখে তার ছেলেও। সেই মাকে বিষয়টি জানালে, মা স্বপ্না সরকার পিছু নেয় জয়দেবের। তবে তার কোন খোঁজ পাওয়া যায়নি। ঘন্টা তিনেকে পরে হৃদয়পুর আপনপল্লীর বাপের বাড়ি থেকে খবর আসে তার বিধবা দিদি সম্পা সরকার, বয়স ৪৫ বছর, তিনিখুন হয়েছে। তবে কে এই খুন করলো তা পরিস্কার করে কিছু জানা যায়নি।


ঘটনাস্থলে পুলিশ পৌছায় খবর পাওয়ার সাথে সাথে। তবে পুলিশকে পরিবারের কেউ খবর দেয়নি বলে দাবী। খুনের পিছনে রহস্য থাকলেও, এই খুনে জয়দেব জড়িত আছে তা অনেকটাই স্পষ্ট। কারণ জয়দেব বাড়ি থেকে দা নিয়ে বেড়িয়েছে এবং সে পলাতক। বারাসত থানার পুলিশ মৃতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্তে বারাসত থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad