কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির উপর - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 17 September 2021

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির উপর


নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ : বাংলাদেশে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে বৃহস্পতিবার গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারের পর শুক্রবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আইন ও সংবাদমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বলেন, "ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি রাসেলের কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। গ্রাহক ও সরবরাহকারীদের কাছে হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় ইভ্যালিকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল প্রতিষ্ঠানটির এমডি রাসেলের। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এমন তথ্য দিয়েছেন।  




তিনি আরও বলেন, "গত ফেব্রুয়ারিতেও ইভ্যালির দেনার পরিমাণ ছিল ৪০৩ কোটি টাকা। ধীরে ধীরে দেনার পরিমাণ বেড়ে হাজার কোটি টাকা হয়ে যায়। গ্রাহকের এই টাকা কিভাবে ফেরত দেওয়া হবে-তার কোনও সদুত্তর দিতে পারেননি রাসেল। ইভ্যালিতে মো. রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিনিয়োগ ছিল খুবই কম। তাঁদের ব্যবসায়িক কৌশল ছিল নতুন গ্রাহকের ওপর দায় চাপিয়ে দিয়ে পুরানো গ্রাহক ও সরবরাহকারীদের দেনা আংশিক পরিশোধ করা। তাঁরা ‘দায় ট্রান্সফারের’ মাধ্যমে ব্যবসা করছিলেন। রাসেল জেনেশুনেই এই নেতিবাচক কৌশল গ্রহণ করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।




উল্লেখ্য, গত বুধবার রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি রাসেলের বিরুদ্ধে গ্রাহকদের ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার গুলশান থানায় মামলা করেন ইভ্যালির গ্রাহক আরিফ বাকের। বৃহস্পতিবার র‌্যাব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ঢাকার মোহাম্মদপুর থেকে র‌্যাব সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শত শত গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

No comments:

Post a Comment

Post Top Ad