গৃহ শিক্ষকের মুক্তির দাবীতে উত্তাল এলাকা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 September 2021

গৃহ শিক্ষকের মুক্তির দাবীতে উত্তাল এলাকা


নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: গৃহ শিক্ষক তপন অধিকারীকে গ্রেপ্তারের প্রতিবাদ তাঁর মুক্তির দাবীতে শনিবারও উত্তাল হয়ে উঠল ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকা। শুক্রবার ছাত্র আন্দোলনের পর শনিবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গৃহ শিক্ষক তপন অধিকারীর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। 


এই বিক্ষোভ মিছিল জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জটেশ্বর পুলিশ ফাঁড়ির সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করে এবং পুলিশের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। এদিন জটেশ্বর ঠাকুর পঞ্চানন স্মৃতি প্রসার সমিতি, বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ,পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি, লোক শিল্পী সংস্থা, সমতা কেন্দ্র এবং হ্যাপি লাইফ অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।


আন্দোলনকারীদের দাবী, গৃহ শিক্ষক তপন অধিকারী নির্দোষ। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর উজ্জ্বল ভাবমূর্তিকে ক্ষুন্ন করা হয়েছে। অবিলম্বে গৃহ শিক্ষকের নিঃশর্ত মুক্তির দাবী করেছেন তাঁরা।

No comments:

Post a Comment

Post Top Ad