নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার শহরের ক্লাউড লাইনে বোরো-মেচ সম্প্রদায়ের মানুষেরা একটি বৈঠক করেন। সোমবারের এই বৈঠকে আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান গার্গী নার্জিনারি সহ বোড়ো- মেচ সম্প্রদায়ের বিভিন্ন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
এই সম্প্রদায়ের পক্ষ থেকে দাবী করা হয়েছে যে, বিধানসভা ভোটের আগে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের নিমতির জনসভায় এসে মুখ্যমন্ত্রী রাজ্যের বোরো-মেচ সম্প্রদায়ের মানুষের উন্নয়নের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরন হবে বলেই তারা আশা করছেন।
এদিন বোরো- মেচ উন্নয়ন পর্ষদ নামে সংগঠনের কর্তা কৃষ্ণ বসুমাতারি বলেন, " মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন তা তিনি রাখেন। ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন মুখ্যমন্ত্রী। বোরো-মেচ উন্নয়ন পর্ষদ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমরা আশা করব সেই প্রতিশ্রুতি তিনি রাখবেন। খুব শিগরির আমরা বোরো-মেচ উন্নয়ন পর্ষদের একটি প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করব।"
এদিন ক্লাউড লাইন ভবনে বোরো-মেচ সম্প্রদায়ের মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

No comments:
Post a Comment