বিজেপি নেতার বাড়িতে মধুচক্রের আসর - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 6 September 2021

বিজেপি নেতার বাড়িতে মধুচক্রের আসর


নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: বিজেপি মন্ডল সভাপতির ভাড়া বাড়ির মধুচক্রের আসর থেকে এক যুবতী ও দুই ব্যক্তিকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। পলাতক বিজেপি নেতা। স্বপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ।


উত্তর ২৪ পরগনা গাইঘাটা থানার পুলিশ রবিবার গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানা এলাকার রামপুরে বিজেপির মন্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষের ভাড়া বাড়িতে হানা দেয়। অভিযান চালিয়ে দুই ব্যক্তি ও এক যুবতীকে অপ্রীতিকর অবস্থায় আটক করে পুলিশ। ধৃতদের নাম শুভময় মন্ডল, বয়স ৩৪ (হালিশহর) এবং দেবাশীষ টিকাদার, বয়স ৪৮(দেবীপুর)। জানা গিয়েছে ধৃত যুবতীর বাড়ি শিমুলপুরে।


ঘটনার তদন্তে নেমে গাইঘাটা থানা পুলিশ জানতে পারে দীর্ঘদিন ধরে বিজেপির মন্ডল সভাপতির ভাড়া দেওয়া বাড়িতে মধুচক্রের আসর চলত। তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি বাড়ির মালিক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা করে গাইঘাটা থানার পুলিশ। যদিও মন্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ পলাতক। ধৃতদের সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ।


এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের বনগাঁ জেলা সভাপতি আলো রানী সরকার জানিয়েছেন, 'বিজেপির এই দুর্নীতি এবং অপকর্মের জন্য দলের লোক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। নেতৃত্বরা কেউ সোনা পাচার, হেরোইন পাচারের সঙ্গে যুক্ত। পুলিশকে ধন্যবাদ জানাই এগুলোকে নির্মূল করবার জন্য।'


এই বিষয়ে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সহ-সভাপতি জ্ঞানপ্রকাশ ঘোষ বলেছেন, 'তৃণমূল অপপ্রচার চালাচ্ছে। বিজেপি নেতাকে ফাঁসানো হয়েছে। আইন আইনের পথে চলবে। সে এখনও দোষী প্রমাণিত হয়নি। দোষী প্রমাণিত হলে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে।'


এই বিষয়ে বনগাঁ মহাকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস জানান, 'পুলিশের কাছে আগে থাকতেই খবর ছিল বিজেপি নেতার ভাড়া বাড়ীতে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর চলছিল। পুলিশ হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের আজ মহকুমা আদালতে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ।'


এই বিষয়ে পলাতক বিশ্বজিৎ ঘোষ ক্যামেরার সামনে জানিয়েছে, 'বিধানসভা নির্বাচনের হার বরদাস্ত করতে না পেরে আমার সঙ্গে প্রতিহিংসা করছে। বাড়ির মালিক আমি নই । রাজনৈতিক উদ্দেশ্যে বাড়ির মালিক বানিয়ে দেওয়া হচ্ছে।'

No comments:

Post a Comment

Post Top Ad