প্রেসকার্ড নিউজ ডেস্ক: আফগানিস্তান এখন তালিবানদের দখলে। তালিবান সন্ত্রাসীরা কাবুলে প্রবেশ করেছে এবং তাদের তাণ্ডব জারি রয়েছে। আর আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ভারত সহ বিশ্বের সব দেশকে প্রভাবিত করতে চলেছে, একথাই মনে করছেন সকলে। এদিকে ভারতের কাছ থেকে আফগানিস্তান যে সাহায্য পেয়েছে, তার প্রশংসা করার পাশাপাশি তালিবানরা এও হুঁশিয়ারি দিয়েছে যে ভারতীয় সেনা সেখানে গেলে "ভালো হবে না"।
এখন পরিস্থিতিতে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে, তালিবানদের বর্তমান স্থিতি কীভাবে ভারতকে প্রভাবিত করতে চলেছে। আফগানিস্তানে তালিবানদের প্রবেশ ভারতের সাথে তার সম্পর্ক নষ্ট করতে পারে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং ডক্টর আবদুল্লাহর আগমনের সাথে সাথে সুসম্পর্কের খবরও সামনে আসছে।
তবে মনে করা হচ্ছে, বর্তমানে পাকিস্তান এবং তালিবানের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পাকিস্তান ভারতকে চোখ রাঙানোর সাহস দেখাবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কের আরও অবনতি হতে পারে। কারণ সম্প্রতি ইমরান খান আফগানিস্তানের ওপর তালিবানদের জয়কে দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলা হিসেবে বর্ণনা করেছেন। স্বাভাবিক ভাবেই, পাকিস্তান এখন কাশ্মীরের ব্যাপারে হস্তক্ষেপ করবে। ইতিহাস সাক্ষী, পাকিস্তান কেবল তালিবান সহ জৈশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈয়বা এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনের সমর্থকই ছিল না বরং পরোক্ষভাবে তাদের সাহায্যও করে আসছে।
যদিও তালিবানদের পক্ষ থেকে বলা হয়ে আসছে যে, তারা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কাশ্মীর ইস্যুটিকেও একসময় তালিবানরা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে বর্ণনা করেছিল। এমন পরিস্থিতিতে তালেবানরা সরাসরি ভারতের সামনে আসতে না পারলেও পাকিস্তানের সঙ্গে মিলে ভারতে অনুপ্রবেশ ঘটাবে না, এমন আশা করাও যায় না।
এই আশঙ্কা আরও বেশি প্রকোট হচ্ছে কারণ আফগানিস্তান পাকিস্তানের প্রতিবেশী দেশ এবং এটা কোনও গোপন বিষয় নয় যে পাকিস্তান তালিবানীদের দ্বিতীয় ঘরের মতো। অতএব প্রশ্ন হল, পাকিস্তান ও তালিবানদের মধ্যে সম্পর্ক যখন এতটাই ভালো, তখন তারা কীভাবে ভারতের সঙ্গে ভালো সম্পর্কের দাবী করতে পারে?
অপরদিকে, আফগানিস্তানে যা হয়েছে, তাতে আমেরিকার ভূমিকাও যথেষ্ট সন্দেহজনক। ২০ বছর ধরে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনী প্রত্যাহারের অর্থ হল জো বাইডেন বিশ্বের সবচেয়ে নির্দোষ রাষ্ট্রপতি। যদি তা না হয়, তাহলে সেনাবাহিনী প্রত্যাহারের চব্বিশ ঘন্টার মধ্যে তালিবানদের পক্ষে আফগানিস্তান দখল করা কী এতটাই সহজ ছিল! তাও সেই আফগানিস্তান, যা ২০ বছর ধরে মার্কিন নিরাপত্তার আওতায় ছিল।
স্পষ্টতই, জো বাইডেনের আমেরিকাও চাইবে না যে পাকিস্তান এবং চীনের ভারতের সাথে সুসম্পর্ক থাকুক। তিনি চাইবেন ভারত চীন, পাকিস্তান এবং কাশ্মীরের মতো বিষয়ে জড়িয়ে থাকুক। ভারত-চীন ইস্যুতে সবাই জানে যে পাকিস্তান পুরোপুরি চীনের সাথে রয়েছে।
তালিবান না থাকতেই যখন পাকিস্তান ও চীনের সাথে ভারতের সম্পর্ক এত তিক্ত, তখন তালিবানরা থাকতে পাকিস্তান এবং অন্যান্য দেশের সাথে ভারতের সম্পর্ক কি এবং ভবিষ্যতে কী হবে, তা অনুমান করা খুব একটা কঠিন নয়।

No comments:
Post a Comment