পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের সাইকেল মিছিল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 July 2021

পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের সাইকেল মিছিল


নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল মিছিল করে অভিনব প্রতিবাদ তৃণমূলের এবং পাশাপাশি অবস্থান বিক্ষোভ যুব কংগ্রেসের পক্ষ থেকেও ।


ইতিমধ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি করেছে আর ডিজেল কয়েক রান দূরে সেঞ্চুরির অপেক্ষায়। তাই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ। বৃহস্পতিবার বিকেলে হাবড়ার দুই নং রেলগেট এলাকা থেকে প্রায় ১০০০ তৃণমূল কর্মী সাইকেল মিছিল করেন চোঙদা মোড় পর্যন্ত । উপস্থিত ছিলেন হাবড়ার তৃণমূল নেতা অর্থাৎ হাবড়া পৌরসভার মুখ্য পৌর প্রশাসক নিলিমেশ দাস সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রীয় সরকার যদি পেট্রোপণ্যের দাম না কমায় আগামী দিনে আরো বড়সড় আন্দোলনে নামবে তৃণমূল এমনটাই জানালেন তিনি।


পাশাপাশি এদিন বিকেলে হাবড়া স্টাফ কোয়াটার লাগোয়া পেট্রোল পাম্পে যুব কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে পাম্পের সামনে হাতে প্ল্যাকার্ড এবং দলীয় পতাকা নিয়ে ঘন্টাখানেক ধরে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ায় তারা।

No comments:

Post a Comment

Post Top Ad