চুরির মিথ্যা অপবাদ সইতে না পেরে আত্মঘাতী যুবক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 July 2021

চুরির মিথ্যা অপবাদ সইতে না পেরে আত্মঘাতী যুবক


নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা:  চুরির মিথ্যা অপমান সহ্য করতে না পেরে আতঙ্কে ও ভয়ে আত্মঘাতী এক যুবক। নাম অমিত ভদ্র, বয়স ২৪। ঘটনাটি ঘটেছে বারাসত ৩৪ নম্বর ওয়ার্ড, বিদ্রোহী সংঘ ক্লাব সংলগ্ন এলাকায়। 


চলতি বছরে মে মাসে বারাসত নপাড়া কো-অপারেটিভ ব্যাংকের প্রায় ৪৩ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ ওঠে। ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর আদালত থেকে জামিনে ছাড়া পান অভিযুক্ত অমিত ভদ্র। মৃত যুবকের মায়ের অভিযোগ, ব্যাংকের পক্ষ থেকে কঠিন একটি চিঠি আসে যেখানে ছেলেকে বলা হয়েছিল, যদি সে বাড়ির বাইরে ঘোরাফেরা করে, তাহলে আবারও তাকে তুলে নিয়ে যাওয়া হবে এবং জামিন প্রত্যাহার করা হবে। আতঙ্কে ঘরের মধ্যে দিন কাটাচ্ছিলো ছেলে। ব্যাংকের ম্যানেজার কুট্টি ও ক্যাশিয়ার কৈলাস চক্রান্ত করে তার ছেলেকে মিথ্যা অপবাদে ফাঁসিয়েছে এবং তাদের জন্যই ছেলে মিথ্যে অপবাদ সহ্য করতে না পেরে আতঙ্কে আত্মহত্যা করেছে বলে অভিযোগ মৃত যুবকের মায়ের।


বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ আত্মঘাতী হয়েছে যুবক। যুবকের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে বারাসত থানার পুলিশ। সুইসাইড নোটে লেখা রয়েছে, ম্যানেজার কুট্টি এবং ক্যাশিয়ার কৈলাস ব্যাংকের জালিয়াতির সঙ্গে যুক্ত। ব্যাংকের উর্দ্ধতন কর্তৃপক্ষের  সঙ্গে কথা বলার চেষ্টা করলে ম্যানেজার কুট্টি তাকে অন্যায় ভাবে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায়।


 বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকাবাসীদের দাবী, মৃত যুবক অমিত, পাড়ায় ভালো ছেলে হিসেবে পরিচিত। চক্রান্ত করে ব্যাংকের ম্যানেজার কুট্টি ও ক্যাশিয়ার কৈলাস তাকে ফাঁসিয়েছে এবং ভয় দেখিয়েছে। কুট্টি ও কৈলাসের কঠোরতম শাস্তির দাবী জানিয়েছেন তারা। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

No comments:

Post a Comment

Post Top Ad