নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: বারাসত ১১ নম্বর রেল গেট সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে তৃণমূলেের দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ। উপস্থিত ছিলেন বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী।
তিনি এদিন বলেন, 'পেট্রোল, ডিজেল সহ অন্যান্য জিনিসপত্রের অতিরিক্ত দ্রব্যমূল্যের বিরুদ্ধে এই আন্দোলন চলবে। যুব তৃণমূল, ছাত্র তৃণমূল সহ তৃণমূল কংগ্রেস এই রাজ্যে আন্দোলন করছে, এই আন্দোলনকে গোটা দেশে ছড়িয়ে দিতে হবে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে একমাত্র উপায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী বানাতে হবে।'
করোনা পরিস্থিতির জন্য বলা হচ্ছে, এই পেট্রোল, ডিজেল ও রান্না গ্যাসের দাম বাড়ানো হয়েছে।ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই টাকাটা এই ভাবে দাম বাড়িয়ে নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এর জন্য ৩৫ হাজার কোটি টাকা। কিন্তু এপর্যন্ত কয়েক লক্ষ কোটি টাকা তুলে নিয়েছে, বাদবাকি টাকা গেল কোথায়, প্রশ্ন চিরঞ্জিৎ চক্রবর্তীর।

No comments:
Post a Comment