শনি দশা কাটল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 July 2021

শনি দশা কাটল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের

 


প্রেসকার্ড নিউজ ডেস্ক : কথায় বলে গেয়ো যোগী ভিখ পায় না। গত দশ বছরে এমনই পরিস্থিতি ছিল। যদিও রবিবার কাটল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের শনির দশা। এদিন মধ্যমগ্রামের নিজের ২৮ নম্বর ওয়ার্ডেই সম্মানিত করা হল খাদ্য মন্ত্রী সহ তার পরিবারকে।




দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে এই প্রথম মন্ত্রীত্ব পেয়েছেন রথীন ঘোষ। রাজ্যের গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহ মন্ত্রী হয়েছেন মধ্যমগ্রাম বিধানসভার পরপর তিনবারের জয়ী বিধায়ক তথা মধ্যমগ্রামের পৌর প্রশাসক রথীন ঘোষ।




মধ্যমগ্রামের সঙ্গে রথীন ঘোষের সম্পর্কটা দীর্ঘ দিনের। মধ্যমগ্রামের উন্নয়ন ও  সৌন্দর্যায়নের সঙ্গে ওতঃপ্রত ভাবে জড়িয়ে আছে রথীন ঘোষের নাম। পাশাপাশি ২৮ নম্বর ওয়ার্ড তার বাসস্থান। এলাকার মানুষের সঙ্গে তার নাড়ির টান। মেয়ে ডাক্তার সহেলি ঘোষ ডাক্তার হয়েও সমাজ সেবা করছেন, এলাকার মানুষের চিকিৎসা সমস্যা সমাধান করে দেন আড়ালে থেকেই। সব মিলিয়ে এই ওয়ার্ডই তার কাছে আবেগের।




এদিন ওয়ার্ডের মানুষ তাকে সংবর্ধিত করায় ব্যক্তিগত ভাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।মন্ত্রীর কথায়, এবারের নির্বাচনে তিনি অসুস্থ হয়েছিলেন। ভোটের দিন বের হতে পারেননি। এই মানুষ গুলো নির্বাচনের সময় দলের হয়ে কাজ করেছেন এবং তার জয়ের পিছনে এদের ভূমিকা অস্বীকার করা যায় না।




এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী কৃষ্ণা ঘোষ, যিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ২৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ছিলেন এবং মেয়ে ডাঃ সহেলি ঘোষও এদিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

No comments:

Post a Comment

Post Top Ad