প্রেসকার্ড নিউজ ডেস্ক : আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তোলাবাজি , খুনের হুমকি দেওয়া ও দুষ্কৃতি কর্মের সাথে জড়িত থাকা দুই গুনধর । রবিবার রাতে ধৃতদের গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। ধৃতদের নাম সানু মন্ডল ও জয় দাস। ধৃত দুজনেরই বাড়ি নিউটাউনের চন্ডী বেড়িয়ার সবুজ পল্লী এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান স্যাটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রের খবর, সানু মন্ডল ও জয় দাসের বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ করে এলাকার বাসিন্দারা। তাদের বিরুদ্ধে এলাকায় একাধিক অসামাজিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পিস্তল দেখিয়ে এলাকার বাসিন্দাদের মারধর করা , প্রাণনাশের হুমকি দেওয়া সহ একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রের খবর, নিউটাউন সহ একাধিক থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ আছে । সূত্র মারফত খবর পেয়ে রবিবার রাতে নিউটাউন চন্ডী বেড়িয়া এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। ধৃতদের আজ বারাসত আদালত থেকে নিজেদের হেফাজতে নিয়ে বাকি তদন্ত করবে পুলিশ।

No comments:
Post a Comment