পাচারের অভিযোগ, হাত বদলের আগেই গাঁজা উদ্ধার সহ আটক মহিলা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 July 2021

পাচারের অভিযোগ, হাত বদলের আগেই গাঁজা উদ্ধার সহ আটক মহিলা

 


প্রেসকার্ড নিউজ ডেস্ক : গাঁজা পাচারের অভিযোগে এক মহিলাকে আটক করল পুলিশ। রবিবার শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির এলাকা থেকে তাকে আটক করে  বাগডোগরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম স্বপ্না মল্লিক, বয়স ৪৮ বছর।




জানা যায়, এদিন শিবমন্দির থেকে বাগডোগরা যাওয়ার পথে মাঝরাস্তায় নেমে যায় ওই মহিলা। মহিলার হাতে একটি ড্রাম ও তাতে আনুমানিক দশ থেকে বারো কিলোর ওপরে গাঁজা ছিল বলে জানা যায় এবং এই পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে লক্ষ্য করেন এক ব্যক্তি। মাঝ রাস্তায় মহিলা নেমে যেতেই তার সন্দেহ দৃঢ় হয়। তৎক্ষণাৎ তিনি  বাগডোগরা থানায় খবর দিলে, অভিযোগ পেয়ে বাগডোগরা থানার ওসি অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে মহিলাকে আটক করে। 




মহিলা অন্য কোথাও ঐ গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ বলেই সূত্রে খবর।

No comments:

Post a Comment

Post Top Ad