সিবিআই সদর দপ্তরে আগুন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 July 2021

সিবিআই সদর দপ্তরে আগুন



প্রেসকার্ড নিউজ ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সিবিআই সদর দফতরেই। নয়া দিল্লীতে অবস্থিত সিবিআই সদর দফতরে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ছয়টি ইঞ্জিন আগুন লাগার খবর মিলতেই , তারা চেষ্টা চালাচ্ছেন আগুন নেভানোর।


দিল্লীর লোধি রোডে অবস্থিত সিবিআইয়ের সদর দফতরে আচমকাই আগুন লাগে এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ। ধোঁয়া বের হতে দেখা যায় পার্কিং লট থেকে । দমকলে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে। দফতরের ভিতর থেকে সমস্ত আধিকারিক, কর্মীদের বের করে আনা হয় আগুনের গ্রাস থেকে বাঁচাতে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন হাজির হয়। পরে আরও একটি ইঞ্জিন পাঠানো হয়।


এখনও অবধি আগুনের উৎস বা কী থেকে আগুন লেগেছে, তা জানা না গেলেও দমকল আধিকাকরিকরা জানিয়েছেন, বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তাঁরা জানান,  সদর দফতরের ভিতরে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা আটকানো সম্ভব হয়েছে।


কোনও হতাহতের খবর মেলেনি এখনও অগ্নিকাণ্ডের ঘটনায় । তবে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসার পরই জানা যাবে যে কোনও গুরুত্বপূর্ণ নথির ক্ষতি হয়েছে কিনা। প্রাথমিক তদন্তে অনুমান করা হয়, আগুন ছড়িয়ে পড়ে পার্কিং লটের ভিতরে কোথাও শর্ট সার্কিট থেকেই। পরে জানা যায়, বেসমেন্টে যে ট্রান্সফর্মার ও এসি প্ল্যান্ট রুম রয়েছে, আগুন ছড়িয়ে পড়ে সেখান থেকেই।

No comments:

Post a Comment

Post Top Ad