শুরু হল উচ্চ প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ, জেনে নিন খুঁটিনাটি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 July 2021

শুরু হল উচ্চ প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ, জেনে নিন খুঁটিনাটি


 প্রেসকার্ড নিউজ ডেস্ক : উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হচ্ছে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকেই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘোষণা মতো ৪ অগাস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নেওয়ার বিশদ বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এ বার ইন্টারভিউ নেওয়া হবে কমিশনের সল্টলেক করুণাময়ী অফিসের পরিবর্তে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে।




কমিশন সূত্রে খবর, ইন্টারভিউয়ে ডাকা হয়েছে ১৪,৩৩৯টি শূন্যপদের জন্য ১৫,৪০৬ জনকে। প্রথম দিন অর্থাৎ, ১৯ জুলাই টোকেন ইন্টারভিউয়ে ডাকা হয়েছে ৪০-৫০ জনের মতো চাকরিপ্রার্থীকে। নম্বর দেওয়া ও সংরক্ষণের বিষয়টি অনলাইন মাধ্যমে হবে অফলাইনে ইন্টারভিউ হলেও। তাই প্রথম দিন যাচাই করে নিতে চায় এসএসসি পরিকাঠামোর বিষয়টিও।




কমিশন পুজোর আগেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শেষ করতে চায় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো। বেশিরভাগ দিনই ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে ১২০০ থেকে ১৩০০ চাকরিপ্রার্থীকে সেই লক্ষ্যে। শুধু তাই নয়, কমিশন ২৮টি ইন্টারভিউ বোর্ড গঠন করেছে এত সংখ্যক চাকরিপ্রার্থীর প্রতিদিন ইন্টারভিউ সারতে। এতগুলি ইন্টারভিউ বোর্ড গঠন করা হয়েছে যাতে করে চাকরিপ্রার্থীদের বেশি দিন অপেক্ষা করতে না হয়। চারটি হেল্পলাইন নম্বরও চালু করছে কমিশন চাকরিপ্রার্থীদের সুবিধার্থে৷ সেগুলি হল ৯০৫১১৭৬৪০০, ৯০৫১১৭৬৫০০, ৯৮৩০৪৫৪২১৮, ৯৮৩০৪৫৪২১৯৷




এসএসসি-র এক শীর্ষ আধিকারিকের দাবী, কমিশন ২০, ২১ ও ২২ জুলাই কোনও ইন্টারভিউ রাখেনি বুধবার ঈদের জন্য। কমিশন প্রতিদিন এক হাজারেরও বেশি চাকরিপ্রার্থীকে দু'টি পর্যায়ের ইন্টারভিউতে ডাকার সিদ্ধান্ত নিয়েছে ২২ জুলাইয়ের পর থেকে। জানা গিয়েছে, ইন্টারভিউ হবে সকাল দশটা থেকে একটা ও দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। সাড়ে ৯টা ও দেড়টা হচ্ছে প্রার্থীদের রিপোর্টিং টাইম।

No comments:

Post a Comment

Post Top Ad