গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ৪ দুষ্কৃতকারী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 July 2021

গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ৪ দুষ্কৃতকারী

 


নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:গাঁজা নিয়ে আসার সময় খড়গপুরের নিমপুরা এলাকা থেকে চার যুবককে গ্রেপ্তার করে খড়্গপুর টাউন থানার পুলিশ। অভিযুক্ত এই চার যুবকের কাছ থেকে প্রায় ২২ কিলো গাঁজা উদ্ধার করে খড়গপুর টাউন থানার পুলিশ। তদন্ত করতে গিয়ে চক্ষু চড়ক গাছ পুলিশের। জানা যায়, এই চার অভিযুক্ত খড়গপুর শহরসহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। 




একাধিক সিসিটিভিতে চার অভিযুক্তর ছবি রয়েছে। এই অভিযুক্তরা হল সুরেশ কুমার যাদব, টি ভেঙ্কট রাও, উজ্জ্বল স্বর্ণকার, ছোটু কেসরিয়া। উল্লেখ্য, কদিন আগে খড়গপুর শহরের বিদ্যাসাগরপুর এলাকায় এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের স্ত্রীর গলা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। 




এরপর এদিন তাদের সিসিটিভি দেখে শনাক্ত করেছেন খড়গপুর টাউন থানার পুলিশ। অভিযুক্ত চারজনকে রবিবার খড়গপুর মহকুমা আদালতে তোলা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad