প্রতিমন্ত্রী হওয়ার পরেও পৃথক উত্তরবঙ্গের দাবিতে অনড় জন বারলা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 9 July 2021

প্রতিমন্ত্রী হওয়ার পরেও পৃথক উত্তরবঙ্গের দাবিতে অনড় জন বারলা

 



প্রেসকার্ড ডেস্ক: বুধবার,মোদির মন্ত্রিসভায় বিশেষ জায়গা পেয়েছেন জন বারলা।তাকে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে।কিন্তু এরপরেও নিজের পৃথক উত্তরবঙ্গের দাবিতে অনড় রয়েছেন তিনি।এই প্রসঙ্গে বারলা বলেন,'জনগণের ১০০ বছরের পুরনো দাবি দমানো যাবে না।'


এর থেকে বোঝা যাচ্ছে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার তাঁর দাবি ঘিরে যতই বিতর্ক হোক না কেন, নিজের দাবিতে অনড় আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা।তাকে পাল্টা জবাব দিয়ে তৃণমূল তাকে বিচ্ছিন্নতাবাদী বলে আক্রমণ করেছে।


 

উল্লেখ্য,রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর ভোট পরবর্তীর হিংসার শিকার হন অনেক মানুষ। এই জন্যই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবি তোলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা।

No comments:

Post a Comment

Post Top Ad