শপথ নেওয়ার পরেই হ্যাক হল এই মন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 9 July 2021

শপথ নেওয়ার পরেই হ্যাক হল এই মন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট

 





প্রেসকার্ড ডেস্ক: বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সাথে সাথেই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। ঘটনাটি ৭-৮ জুলাইয়ের মধ্যে হয়েছিল। এ ঘটনায় পুলিশ অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। 


তথ্য অনুসারে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অফিশিয়াল ফেসবুক অজ্ঞাতপরিচয়ের হ্যাকাররা ৭ ই জুলাই গভীর রাত ১২ দিকে হ্যাক করে। এই অ্যাকাউন্টটি তার আইটি সেল দ্বারা পরিচালিত হচ্ছে। পেজ হ্যাক করার পরে, সেই পেজে একটি আপত্তিজনক পোস্টও করা হয়েছিল। এই সময়ে, সিন্ধিয়ার পুরানো ভিডিওগুলিও পোস্ট করা হয়, যেখানে তাকে কংগ্রেস নেতা হিসাবে বিজেপির বিরুদ্ধে বিবৃতি দিতে দেখা গেছে। 


গভীর রাতে সিন্ধিয়ার সোশ্যাল মিডিয়া দল এই ঘটনাটি জানতে পেরে তারা ফেসবুকে যোগাযোগ করে বিতর্কিত ভিডিওটি সরিয়ে দেয়। বৃহস্পতিবার বিকেলে গোয়ালিয়র দক্ষিণের প্রাক্তন বিধায়ক রমেশ আগরওয়াল অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে গোয়ালিয়র থানায় অভিযোগ দায়ের করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad