শিশুকে বিষ খাইয়ে খুন করলেন মা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 July 2021

শিশুকে বিষ খাইয়ে খুন করলেন মা

 



প্রেসকার্ড ডেস্ক: দিল্লির মহিন্দ্রা পার্ক এলাকায় এক দুঃখজনক ঘটনা ঘটেছে। এখানকার জে ব্লকে বসবাসরত এক মা তার নিজের দুই বছরের শিশুকে বিষ খাইয়ে খুন করেছেন, এমনই অভিযোগ করা হচ্ছে। এই অভিযোগ মহিলার শ্বশুরবাড়ির পক্ষ থেকে করা হচ্ছে।


প্রাথমিক তথ্য অনুসারে অভিযুক্ত মহিলা অঙ্গনওয়াড়িতে কাজ করেন। তবে তার সন্তান থাকায় তার, বাড়ির বাইরে গিয়ে কাজ করতে সমস্যা হচ্ছিল। এই তুচ্ছ বিষয়টির কারণে মহিলা তার দুই বছরের শিশুটিকে বিষ খাইয়ে খুন করেছেন, বলে অভিযোগ করা হচ্ছে। একই সঙ্গে পুলিশ বলেছেন যে, অভিযুক্ত মা তার বয়ান বারবার বদলাচ্ছেন। এই ঘটনার পরে তিনি হতবাক। তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ দেওয়া হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad