বানচাল সন্ত্রাসীদের অনুপ্রবেশের ছক, গত ৩৬ ঘন্টায় নিহত ৭ জঙ্গি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 9 July 2021

বানচাল সন্ত্রাসীদের অনুপ্রবেশের ছক, গত ৩৬ ঘন্টায় নিহত ৭ জঙ্গি

 


প্রেসকার্ড ডেস্ক: সন্ত্রাসীদের বড়সড় অনুপ্রবেশের ছক বানচাল করলো ভারতীয় সেনা। সেনাবাহিনী গত ৩৬ ঘন্টায় ৭ জন সন্ত্রাসীকে খতম করেছে। তবে গুলির লড়াইয়ে এক জুনিয়র কমিশনড অফিসার-সহ দুই ভারতীয় জওয়ানেরও মৃত্যু হয়েছে।



জম্মু ও কাশ্মীরের কুলগামে বর্তমানে সন্ত্রাসীদের সাথে সেনার সংঘর্ষ চলছে। নিরাপত্তা বাহিনী ২-৩ জন সন্ত্রাসীকে ঘিরে রেখেছে এবং উভয় পক্ষ থেকে গুলি চালানো হচ্ছে।এখন এখান থেকে সন্ত্রাসীদের পালানো প্রায় অসম্ভব।


জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর অভিযান চলছে। বৃহস্পতিবার রাজৌরিতে দুই পাকিস্তানি জঙ্গিতে খতম করা হয়েছে।  কিন্তু এর মধ্যে এক জুনিয়র কমিশনড অফিসার-সহ দুই ভারতীয় জওয়ানও শহীদ হয়েছেন। 



তথ্য মতে, রাজৌরীর সুন্দরবানি সেক্টরে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পর সুরক্ষা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। এদিকে, দাদালের বনে সন্ত্রাসীদের ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। ক্ষুব্ধ সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে এবং গ্রেনেড ছোড়ে। সুরক্ষা বাহিনীও পাল্টা গুলি চালায়, এতে দু'জন পাকিস্তানী সন্ত্রাসী নিহত হয়। সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ২ টি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়।



প্রসঙ্গত, বুধবার অন্য একটি এনকাউন্টারে নিহত হয় মেহরাজউদ্দিন হালওয়াই নামে এক জঙ্গি। হিজবুল মুজাহিদিনের ওই জঙ্গি সোস্যাল মিডিয়ার মাধ্যমে জম্মু ও কাশ্মীরের তরুণদের জঙ্গি হিসেবে নিয়োগ করতো বলে দাবি সেনার।

No comments:

Post a Comment

Post Top Ad