স্নান করতে নেমে তিস্তা বক্ষে তলিয়ে গেল স্কুল পড়ুয়া - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 July 2021

স্নান করতে নেমে তিস্তা বক্ষে তলিয়ে গেল স্কুল পড়ুয়া

 


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: একটানা বৃষ্টির জেরে একেই জল বেড়েছে উত্তরের নদীগুলোতে। সেই তালিকায় রয়েছে তিস্তাও। আর এই জল টলমল তিস্তায় স্নান করতে নেমে তলিয়ে গেল দশ বছর বয়সী স্কুল পড়ুয়া, নাম মহম্মদ আশিক মৃধা। সোমবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরতলীর সুকান্ত নগর কলোনিতে।




দুর্ঘটনা ঘটার পর পরই ভরা তিস্তায় বোর্ড নামিয়ে ওই পড়ুয়ার খোঁজ শুরু করেন জলপাইগুড়ি সিভিল ডিফেন্সের সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। 




স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুই বন্ধু স্নান করতে নেমেছিল। দুজনই অল্প সাতার জানতো বলেই দাবী স্থানীয়দের। ভরা তিস্তার মধ্যে হঠাৎ করে মহম্মদ আশিক মৃধা তলিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 




স্থানীয়রা তিস্তায় নেমে পড়ুয়ার খোঁজ শুরু করেন। কিন্তু তিন ঘণ্টা পরেও আশিকের খোঁজ পাওয়া যায় না। এরপর সিভিল ডিফেন্সের কর্মীরা খোঁজ শুরু করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত পড়ুয়ার খোঁজ মেলেনি।

No comments:

Post a Comment

Post Top Ad