এখন সাইকেলে যাচ্ছেন এরপর হেঁটে যাবেন, কটাক্ষ বিজেপি নেতার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 July 2021

এখন সাইকেলে যাচ্ছেন এরপর হেঁটে যাবেন, কটাক্ষ বিজেপি নেতার

 


প্রেসকার্ড নিউজ ডেস্ক :তৃণমূল কংগ্রেস পার্লামেন্টে সাইকেল চালিয়ে গিয়েছেন। এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য কটাক্ষ সুরে বলেছেন, এখন সাইকেল নিয়ে যাচ্ছেন এরপর পায়ে হেটে যাবেন। তাতে শরীর মন ভালো থাকবে । 


তৃণমূল কংগ্রেস কখনও সমালোচনা সহ্য করতে পারে না। বিরোধীদলের গণতন্ত্র আছে সেটা কখনোই বিশ্বাস করতে তারা চায় না। গুজরাটে বিরোধীদের কথা বলার অধিকার আছে। তবে বাংলায় বিরোধীরা মুখ খুলতে তারা পান না। তাদের কোন ভাবেই প্রতিবাদ করতে দেওয়া হয় না। 


চাকরির নিয়োগের স্বচ্ছ কাজ এখনো পর্যন্ত করতে পারে নি রাজ‍্য সরকার। যেখানে চাকরি দাবিতে বিক্ষোভ করতে হচ্ছে। প্রতিবাদ প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেছেন তারা কোন রাজনৈতিক দলের কর্মী নয়। চাকরি জন্য আজ বিক্ষোভ দেখিয়েছেন। তাদের উপর লাঠিচার্জ করা হলো এটা কখনোই কাম্য নয়।

No comments:

Post a Comment

Post Top Ad