নরেন্দ্র মোদীকে নিয়ে রাজ্য জুড়ে তৃণমূল ও বামেদের রাজনৈতিক খেলা চলছে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 July 2021

নরেন্দ্র মোদীকে নিয়ে রাজ্য জুড়ে তৃণমূল ও বামেদের রাজনৈতিক খেলা চলছে

 





পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির দরুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় ঘুটের মালা পরিয়ে আগুন দিল বামেরা। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কুশ পুতুলে ঘুটের মালা পরিয়ে আগুন এবং এক হাতে ব্যাট নিয়ে পেট্রোল সেঞ্চুরি করার জন্য মোদিকে অভিনন্দন অশোকনগরে সিপিআইএমের প্রতিবাদ মিছিল।

দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম। মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। মূল্যবৃদ্ধির প্রতিবাদে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ জানিয়েছেন বিরোধী দলগুলি। রাজ্যে তৃণমূলের দু'দিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। তারমধ্যে রবিবার অশোকনগরে সিপিআইএমের পক্ষ থেকেও গরুর গাড়ি দিয়ে যান্ত্রিক গাড়ি ট্রেনে বিক্ষোভ দেখান। সিপিআইএম অশোকনগর গোলবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কচুয়া মোড়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। কচুয়া মোড়ে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করেন তারা।

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে গোপালনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন অবস্থান-বিক্ষোভ করা হয় । এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ শ্যামল রায়।

তিনি বলেন যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি করছে কিছুদিন পর থেকে আমাদেরকে আবার সেই পুরনো যুগে ফিরে যেতে হবে গ্যাস এর জায়গায় আবার কাঠের উনুনে রান্না করতে হবে মটর গাড়ি চড়ার জায়গায় আবার সেই গরুর গাড়ি করে যাতায়াত করতে হবে। এরই প্রতিবাদে আজ আমরা অবস্থান-বিক্ষোভ করলাম

অন্যদিকে, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার সকাল থেকে স্থানীয় রুপনারায়ণপুর ডাবরমোড়এ পেট্রোল ডিজেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।এই বিক্ষোভ সমাবেশ বিকেল পর্যন্ত চলবে। সভার প্রধান বক্তা হিসেবে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও সালানপুর ব্লক তৃণমূলের সভাপতি মোঃ আরমান বলেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় বিজেপি সরকার সমস্ত জিনিসের দাম এক দিকে বাড়িয়ে চলেছেন ।অন্যদিকে সেই দাম কে ঊর্ধ্বমুখী করতে জ্বালানির দাম ,গ্যাসের দাম এতটাই বাড়িয়েছেন যে সাধারণ এবং মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এর বিরুদ্ধে সারাদেশে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি সোচ্চার হয়েছেন ।



রাজ্যজুড়ে গতকাল থেকে সর্বত্রই করোনা বিধি মেনে বিভিন্ন ব্লক থেকে শহরে প্রতিবাদ সভা, মিছিল ও বিক্ষোভ-সমাবেশ করছে তৃণমূল নেতৃত্ব ।
সেইমত আমাদের সালানপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকেও এ দিন সমাবেশে দুটি গোরুর গাড়িতে করে গ্যাস সিলিন্ডার নিয়ে মোটর বাইক গুলি হাঁটিয়ে নিয়ে আসা হয়। এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাধারণ সম্পাদক বিজয় সিং (ভোলা) বলেন বিজেপি ক্ষমতায় আসার আগে দেশে ৩৫০ টাকায় গ্যাস পাওয়া যেত ।৬০ থেকে ৭০ টাকার মধ্যে ছিল জ্বালানি তেলের দাম কিন্তু আজ সেঞ্চুরি করেছে ।


একই সঙ্গে সরষের তেলের দাম ২০০ টাকা ছাড়িয়েছে ।এ নিয়ে তাদের কোনো হেলদোল নেই। ভোটের আগে তারা যত মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটা তারা রাখতে পারেননি বরং একের পর এক কারখানা বন্ধ করেছেন। চোখের সামনে আমরা দেখলাম আমাদের হিন্দুস্তান কেবলস ,বার্ন স্ট্যান্ডার্ড বন্ধ হয়ে গেল।

মুখ্যমন্ত্রী তথা দলীয় সুপ্রিমোর ডাকা আজকের এই আন্দোলনে যারা সামিল হয়েছেন তাদের প্রত্যেককে তিনি অভিনন্দন জানান এবং করোনা বিধি মেনে তা পালন করার জন্য তাদের ধন্যবাদ জানান ।

No comments:

Post a Comment

Post Top Ad