ক্ষয়ক্ষতি হয়নি তবুও ত্রাণ বিলি, দূর্নীতির অভিযোগ তুলল দলেরই একাংশ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 July 2021

ক্ষয়ক্ষতি হয়নি তবুও ত্রাণ বিলি, দূর্নীতির অভিযোগ তুলল দলেরই একাংশ

 






ইয়াশ প্রভাবে ক্ষতি হয়নি এলাকায়। অথচ, সভাধিপতি নিজের হাতে ত্রাণ বিলি করছেন। যা দেখে দলেরই একাংশ স্বজন পোষণ ও দূর্নীতির অভিযোগ তুলেছে । আর বিরোধী বিজেপি বলছে হাস্যকর।

এরই মাঝে এই ঘটনাকে কেন্দ্র মাথা চাড়া দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দক্ষিণ 24 পরগনায় শাসক তৃণমূলের অন্দরে নেই স্বস্তি।
 

জেলা পরিষদের সভাধিপতি শামীমা শেখের বিরুদ্ধে দলের অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব স্বজন - পোষণ ও দুর্নীতির অভিযোগ তুলেছে। নিজেকে সঠিক প্রমান করতে নিজের হাতে ত্রাণ বিলি করেন পঞ্চানন গ্রাম পঞ্চায়েতের পঞ্চানন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন জায়গায় যেমন গোতলাহাট, সুলতান পুর, ঘোড়াহাটা,ইত্যাদি জায়গায় ।


জুলাই মাসের নয় তারিখে বাজারে একাধিক দেওয়ালে পোস্টার পড়ে । দক্ষিণ 24 পরগনার জেলার জেলা পরিষদের সভাধিপতি শামীমা শেখ ও পঞ্চানন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য বুথ কমিটির সভাপতি তথা অঞ্চল কমিটির প্রাক্তন সভাপতি শ্যামল মন্ডলের নামে বিরুদ্ধে।

এবিষয়ে জেলা পরিষদের সভাধিপতি জানায় গোতলা বাজারের স্কুল মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাড়ে ছয়শো মানুষজনের মধ্যে । সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে পরিচালিত করছে। তিনি সমস্ত বিষয় নিয়ে উচ্চর্তন কর্তৃপক্ষকে জানাবেন বলেও জানান ।


বিজেপির সাংগঠনিক ডায়মন্ডহারবার জেলার সহ-সভাপতি সুফল ঘাঁটু বলেন, ইয়াসের ঘূর্ণিঝড়ে এই অঞ্চলে কোনও ক্ষতি হয়নি।কিন্তু ত্রাণ বণ্টন হচ্ছে ।এটা একটা হাস্যকর ব্যাপার ।


No comments:

Post a Comment

Post Top Ad