করোনার সংক্রমণ কমলেও মৃত্যু বেড়েছে ১২ শতাংশ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 9 July 2021

করোনার সংক্রমণ কমলেও মৃত্যু বেড়েছে ১২ শতাংশ

 






করোনায় বিপর্যস্ত দেশের সংক্রমণ কমলেও এক দিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে ১২ শতাংশ।

শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে এতথ্য পাওয়া গেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৯৩ জন। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দৈনিক সংক্রমণ প্রায় ৫ শতাংশ কমেছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লাখ ৫২ হাজার ৯৫০।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯১১ জনের। বৃহস্পতিবারের তুলনায় যা প্রায় ১২ শতাংশ বেশি। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৮১৭। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৫ হাজার ৯৩৯।

অন্যদিকে, তিনের নিচেই রয়েছে দৈনিক সংক্রমণের হারও। শুক্রবার এই হার দাঁড়িয়েছে ২.৪২ শতাংশে। এই নিয়ে টানা ১৮ দিন সংক্রমণের হার তিনের নিচেই রইল। সুস্থতার হারও সামান্য বেড়েছে। শুক্রবার সুস্থতার হার ৯৭.১৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৪৫৯।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের ৬৪ শতাংশ জেলায় এখনও সংক্রমণের হার ১০ শতাংশের ওপরে। এই জেলাগুলোর মধ্যে বেশির ভাগই উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের। যার মধ্যে অরুণাচল প্রদেশের ১৮টি জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি।

গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৪০ লাখ ২৩ হাজার ১৭৩ জনকে। মোট টিকার আওতায় এসেছে ৩৬ কোটি ৮৯ লাখ ৯১ হাজার ২২২ জন।

মোট সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে এখনও মহারাষ্ট্র রয়েছে। তার পরই রয়েছে কেরল, কর্নাটক এবং তামিলনাড়ু। তবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে কেরল থেকে। এই রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৭৭২ জন।

No comments:

Post a Comment

Post Top Ad