শুকোয়নি ইয়াসের ক্ষত : আগাম বিপর্যয়ের সতর্কবার্তায় টনক নড়ল প্রশাসনের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 7 June 2021

শুকোয়নি ইয়াসের ক্ষত : আগাম বিপর্যয়ের সতর্কবার্তায় টনক নড়ল প্রশাসনের








এখনও ইয়াসের ক্ষত নিরাময় হয়নি, মুছে যায়নি গত বছরের আমফানের তান্ডব লীলার স্মৃতি। এর মধ্যেই আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন জেলায় প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আর সেই পূর্বাভাস পেতেই নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। তড়িঘড়ি কলকাতা-সহ জেলা প্রশাসনগুলোকে সতর্ক করল নবান্ন। উল্লেখ্য, আজই মুখ্যমন্ত্রী প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় ২৪জন সদস্যের এক বিশেষ কমিটি তৈরি করেন।


আবহাওয়াবিদদের সতর্কবার্তায় স্পষ্ট বলা হয়েছে, বঙ্গপোসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী ১১ জুন থেকে ১৪ জুনের মধ্যে, ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেজন্য আগামী ৯ জুনের মধ্যে নদী উপকূলগুলির মেরামত কার্য সম্পন্ন করা প্রয়োজন। ইয়াসের ফলে যে ক্ষতি হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে। বৃষ্টির ফলে নদীতে জল বাড়লে বা জোয়ারের জলে নদী বাঁধগুলোর ফাঁটল বাড়তে পারে এবং ফের গ্রামগুলোতে জল ঢুকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেজন্য প্রশাসনের আধিকারিকদের নদী বাঁধগুলোর দিকে নজর দিতে বলা হয়েছে।


বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় সাধারণ মানুষ এবং মাঠে কাজ করা কৃষকরা, যাতে নিরাপদ জায়গায় আশ্রয় নেন, সেজন্য জেলা প্রশাসনগুলোকে সচেতনতা প্রচারেরও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বর্ষা আসার আগে আধিকারিকদের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে নবান্ন। উল্লেখ্য, আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয়। তাতে গোটা রাজ্যে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়।

No comments:

Post a Comment

Post Top Ad