কমছে দেশের সংক্রমণ : এক লাখের কাছাকাছি দৈনিক আক্রান্তের সংখ্যা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 7 June 2021

কমছে দেশের সংক্রমণ : এক লাখের কাছাকাছি দৈনিক আক্রান্তের সংখ্যা

 দেশে পরপর নিম্নগামী করোনা সংক্রমণ। দৈনিক কোভিড 










সংক্রমণের গ্রাফ নামল অনেকটাই। একেবারে লক্ষ্যের কাছে এসে পৌঁছল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন। তবে সংক্রমণ কমলেও কমছে না মৃতের সংখ্যা।  গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৭ জনের। দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩ লক্ষ ৪৯ হাজার ১৮৬ জনে। 



কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ছাড়িয়েছে। এই মুহূর্তে সক্রিয় রোগী সংখ্যা ১৪ লক্ষ ১ হাজার ৬০৯ জন। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭১ লক্ষ ৫৯ ১৮০ জন। আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯  লক্ষ ৯ হাজার ৯৭৫। এর মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ২৩ কোটি ২৭ লক্ষ ৮৬ হাজার ৪৮২ জন। 


অন্যদিকে গোটা দেশের মত এরাজ্যেও কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭০০২ জন। রাজ্যে দ্বিতীয় ঢেউয়ের দাপটে এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৪লক্ষ ২৬হাজার ১৩২ জন। এপর্যন্ত রাজ্যে দ্বিতীয় ঢেউয়ের বলি হয়েছেন ১৬ হাজার ২০০ শত ৫৯ জন মানুষ। এপর্যন্ত করোনাকে হারিয়ে ঘরে ফিরে গেছেন ১৩ লক্ষ ৭৪ হাজার ৪১৯ জন।

No comments:

Post a Comment

Post Top Ad