ঘর ওয়াপসি রাজীব ? প্রাক্তন বনমন্ত্রী’র ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 June 2021

ঘর ওয়াপসি রাজীব ? প্রাক্তন বনমন্ত্রী’র ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে







একুশে বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার পরই তৃণমূলে ফেরার হুজুগ দেখা যাচ্ছে একের পর এক দলত্যাগীদের মধ্যে। এবার কি সেই তালিকায় নাম লেখালেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়? তাঁর ফেসবুক পোস্ট ঘিরে অন্তত তেমনই জল্পনা ছড়িয়েছে। ঠিক কি লেখেছেন তিনি ?



রাজীব পোস্ট করেছেন, “সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কোভিড ও ইয়াস- এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।” অর্থাৎ এটা স্পষ্টই বোঝা যাচ্ছে, মুখ্যমন্ত্রী'র সমালোচনা করায় কেন্দ্রের বিরুদ্ধে বীতশ্রদ্ধ ডোমজুড়ের এই প্রাক্তন বিধায়ক।




এর আগে তৃণমূল ত্যাগের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সঙ্গে করে বিধানসভা থেকে বেরিয়ে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বলে দিয়েছিলেন, “যেখানেই যাই, দিদি আমার হৃদয়েই থাকবেন।” তারপরই নাম লেখান গেরুয়া শিবিরে। ডোমজুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেন। কিন্তু জনতার সমর্থন মেলেনি। শিবির বদলানোয় তাঁর দিক থেকে মুখ ফেরায় জনতাও। সেই রাজীবই এবার এবার নিজের পোস্টে জল্পনা উসকে দিলেন। পরোক্ষভাবে বিজেপির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বিজেপির উগ্র হিন্দুত্ববাদ নিয়ে যে তিনি অসন্তুষ্ট, তাও স্পষ্ট করে দেন রাজীব।

No comments:

Post a Comment

Post Top Ad