করোনায় মৃতের দেহ সৎকারে এবার থেকে প্রয়োজন হবে বিডিওর নো অবজেকশন সার্টিফিকেট। সম্প্রতি রাজ্য সরকার এই নির্দেশিকা জারি করেছে। আর কিভাবে হবে সৎকার, সব উল্লেখ রয়েছে এই নির্দেশিকায় বলে জানা গিয়েছে। বলা হয়েছে, এই নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে মৃতের আত্মীয়কেই। মৃতের আত্মীয়রা নির্দিষ্ট কাগজপত্র দেখিয়ে দেহ সৎকার করতে পারবেন তারা। রাজ্য সরকারের জারি করা এই নির্দেশিকা বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে।
মালদার অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) বৈভব চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, আগে করোনার মৃতদেহ সৎকার সরকারি উদ্যোগে করা হতো। কিন্তু কিছুদিন আগে থেকে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। এ জন্য নতুন কিছু নির্দেশিকা পাঠানো হয়েছে। তারমধ্যে বিডিওদের কাছ থেকে এনওসি-র বিষয়টি উল্লেখযোগ্য।
তিনি এও জানান, মৃতের আত্মীয়রা নির্দিষ্ট কাগজপত্র দেখিয়ে শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। কোভিড প্রটোকল মেনেই দেহ সৎকার করতে হবে। কোথায় কীভাবে দেহ সৎকার করা যাবে, তা স্পষ্টভাবে সরকারি নির্দেশিকা উল্লেখ রয়েছে বলে তিনি জানান।

No comments:
Post a Comment