যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 June 2021

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

 



নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান: বুধবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে ডিবিসি এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃত যুবকের নাম প্রীতম পাল (২২) । ঘটনা সূত্রে জানা গিয়েছে, প্রিতম পাল নামে ওই যুবক রাজস্থানে কৃষি বিষয়ক  নিয়ে পড়াশোনা করতেন । 



লকডাউন এর জন্য দীর্ঘ কিছুদিন পাণ্ডবেশ্বর তার নিজের বাড়িতেই ছিলেন। বুধবার সকালে নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন। এই ঘটনার খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।  ঠিক কি কারণে অসময়ে চলে যেতে হল প্রিতম পাল কে তা তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। প্রীতম পালের মৃত্যুতে শোকোস্তব্ধ সমস্ত পরিবার।

No comments:

Post a Comment

Post Top Ad