ক্ষমতা দখলের লড়াইয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ৬ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 24 May 2021

ক্ষমতা দখলের লড়াইয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ৬


নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: তৃণমূল ছাত্র পরিষদের ক্ষমতা কার হাতে থাকবে এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর ভেতর মারামারির ঘটনায় উভয় পক্ষের আহত ৬ জন। হাবড়া হোস্টেল মাঠে রবিবার সন্ধ্যার পরে ছাত্রনেতা বোসের অনুগামীরা বসেছিল, সে সময় আচমকা অশোকনগরের ছাত্রনেতা দলবল গিয়ে তাদের ওপর হামলা চালায়, এমনটাই অভিযোগ তাদের। 


পাল্টা অশোকনগরের ছাত্রনেতা ও  ছাত্রদের অভিযোগ দীর্ঘদিন ধরে হাবরার ছাত্রনেতা বুবাই বোসের টিম  করতে হবে এই বলে অত্যাচার করত এবং রবিবার সন্ধ্যায় অশোকনগরের ছাত্ররা হোস্টেল মাঠে গেলে তাদের ওপর আক্রমণ চালায় বুবাই ঘোষের অনুগামীরা।


ঘটনায় উভয় পক্ষের আহত হয় তিনজন করে। আহতদের ভেতর বোসের অনুগামীদের হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রদীপ সিং-এর অনুগামীদের অশোকনগর সব্দালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারাসতে রেফার করা হয়েছে। উভয়পক্ষের পুলিশের লিখিত অভিযোগ দায়ের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। 

No comments:

Post a Comment

Post Top Ad