তৃণমূল সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, গুরুতর জখম মহিলা সহ ৬ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 24 May 2021

তৃণমূল সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, গুরুতর জখম মহিলা সহ ৬


নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল, আহত মহিলা সহ ছয় তৃণমূল কর্মী সমর্থক। ঘটনায় আটক দুই বিজেপি কর্মী সমর্থককে। মারধোর ঘটনা অস্বীকার বিজেপির। ঘটনাটি হাবড়া থানার হাটথুবা ঘোষ পাড়া এলাকার। আহত তৃণমূল কর্মীরা হলেন নাড়ু গোপাল সর্দার, শিব শংকর সর্দার, রাজু সর্দার, রাকেশ সর্দার, রিনা সর্দার এবং টুম্পা বড়াল।  


আহত তৃণমূল কর্মীদের অভিযোগ, জামাই এবং শ্বশুড় বাড়ির মধ্যে দুই পরিবারের পারিবারিক বিবাদ ছিল বছর দুয়েক ধরে। এছাড়াও দুই পরিবারের মধ্যে জামাই করতেন তৃণমূল এবং শ্বশুড় পরিবার বিজেপি সমর্থক। রাজনৈতিক দল নিয়ে দীর্ঘদিন ধরেই বিজেপি কর্মীরা এই তৃণমূল কর্মীদের নানানভাবে ভয়-ভীতি দেখাতেন বলে অভিযোগ। একাধিকবার তাদের বিজেপি করার জন্য চাপ দেওয়া হয় বলে দাবী করেন। রবিবার রাতে হঠাৎ করে বিজেপির পরিবারের পক্ষ থেকে তৃণমূল পরিবারের উপর বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল সমর্থকদের। ঘটনায় আহত হন একই পরিবারের ছয় জন তৃণমূল সমর্থক। 


পুলিশ এবং আহতদের পরিবারের পক্ষ থেকে তাদের পুরনো বিভাগকে সামনে রেখেই নতুন করে রাজনৈতিক সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাবড়া থানার বিশাল পুলিশবাহিনী। রাতেই দুজন বিজেপি সমর্থকে আটক করে পুলিশ। আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের পরিবারের পক্ষ থেকে নয়জন বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু পুলিশ। যদিও বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক হিংসা থেকে মারামারির গোটা বিষয়টি অস্বীকার করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad