রাজ্যে বেড়েই চলেছে করোনায় মৃত্যুর সংখ্যা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 24 May 2021

রাজ্যে বেড়েই চলেছে করোনায় মৃত্যুর সংখ্যা

 



প্রেসকার্ড ডেস্ক: রাজ্যে সংক্রমন কমলেও;কমছে না মৃত্যু গত ২৪ ঘণ্টায় ফের মৃতের সংখ্যা বেড়েছে রাজ্যে। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৮,৪২২ জন এবং মৃত্যু হয়েছে ১৫৬ জনের।এরপরেই রাজ্যে সবমিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৩৬৪ জন।


অন্যদিকে,রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯,৪২৯ জন।এরপরই রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন রাজ্যে ১১ লাখ ২২ হাজার ২০১ জন। বুলেটিনের হিসেবে, আজ রাজ্যে সুস্থতার হার ৮৮.৫৭ শতাংশ। এদিকে করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছে ১২লাখ ৪৮ হাজার ৬৬৮। ২৩ মে-তে রাজ্যে কোভিড অ্যাকটিভ কেস ছিল ১ লাখ ৩০ হাজাত ৩২৫। 


এখনও সংক্রমণের শীর্ষেই রয়েছে উত্তর ২৪ পরগণা এবং কলকাতা। উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩৭৭১ জন এবং মৃত ৪৬ জন। অন্যদিকে কলকাতায় ১ দিনে করোনা সংক্রমিত ৩০৫৬ জন এবং মৃত ৪৬ জন।

No comments:

Post a Comment

Post Top Ad