প্রেসকার্ড ডেস্ক: নারদ মামলায় সুব্রত, ফিরহাদ, মদন ও শোভনের জামিনের আর্জি মঞ্জুর করলো আদালত। খারিজ হল সিবিআইয়ের জেল হেফাজতের আর্জি ।
উল্লেখ্য যে,সোমবার সকালে নারদ-মামলায় তৃণমূল কংগ্রেসের তিন নেতা-মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। সিবিআই তাদের গ্রেফতার করার কিছুক্ষণের মধ্যেই নিজাম প্যালেসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, তিনি সিবিআই আধিকারিককে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনজনকে গ্রেফতার করলে তাঁকেও গ্রেফতার করতে হবে।
সূত্রের অনুযায়ী, রাজ্যপালের কাছ থেকে অনুমতি পাওয়ার পরই নারদকাণ্ডে চার অভিযুক্তকে সোমবার ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করে সিবিআই।

No comments:
Post a Comment