নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ: বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। গত তিন ধরেই টানা করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত রোগী দুই’ই বাড়েছে। প্রতিদিনই করোনায় শতাধিক ব্যক্তির উপর মৃত্যু হচ্ছে। তাই করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশে আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউন’ আরোপের সুপারিশ করেছে কোভিড- ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। প্রস্তাবিত এই লকডাউন শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ারও পরামর্শ দিয়েছে কমিটি।
জাতীয়
কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় লকডাউন
বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। ভার্চুয়াল এ
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি
অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ। চলতি বছরের ফেব্রুয়ারির
মাঝামাঝি থেকে বাংলাদেশে করোনাভাইরাসের
সংক্রমণ বাড়তে শুরু করে, মার্চের
শুরুতে এসে যা তীব্র
আকার ধারণ করে। সংক্রমণ
ঠেকাতে ৫ এপ্রিল থেকে
প্রথম দফায় ৭ দিনের
জন্য ‘কঠোর বিধিনিষেধ’ শুরু হয়। ১১
এপ্রিল শেষ হওয়ার কথা
থাকলেও এই বিধিনিষেধ চলে
১৩ এপ্রিল পর্যন্ত। এরপর ১৪ এপ্রিল
থেকে দ্বিতীয় ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করে বাংলাদেশ সরকার,
যা চলবে ২১ এপ্রিল
পর্যন্ত।
জাতীয়
কারিগরি পরামর্শক কমিটি কমপক্ষে দুই সপ্তাহের জন্য
পূর্ণ লকডাউন সুপারিশ করেছিল। বাংলাদেশ সরকার ১৪ এপ্রিল থেকে
এক সপ্তাহের লকডাউন ঘোষণা করায় কমিটি সন্তোষ
প্রকাশ করে।

No comments:
Post a Comment