চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব চা বাগানের বাসিন্দা; দাদার হয়ে সাহায্যের আর্তি বোনের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 April 2021

চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব চা বাগানের বাসিন্দা; দাদার হয়ে সাহায্যের আর্তি বোনের


নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: দীর্ঘ প্রায় একবছর ধরে পায়ে ঘা’য়ের চিকিৎসা করছেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের পানু লাইনের বাসিন্দা সানচারোয়া উরাও (৩৬) আর্থিকভাবে দুর্বল ওই ব্যক্তি দীর্ঘদিন অতিকষ্টে পায়ের চিকিৎসা করে আসছেন বলে পরিবার সূত্রে জানা যায়। তবে আজ তিনি নিঃস্ব।

 

পরিবার সূত্রে জানা গিয়েছে, তার পায়ের চিকিৎসার জন্য দীর্ঘদিন শিলিগুড়িতে চিকিৎসা করানো হয়েছে। পায়ের চিকিৎসা করতে গিয়ে একপ্রকার নিঃস্ব প্রায় ওই ব্যক্তি বর্তমানে দুই চোখের দৃষ্টিও চলে যেতে বসেছে বলে জানা যায়। বর্তমানে চিকিৎসা করার মতো আর্থিক সঙ্গতি নেই ওই ব্যক্তির। পরিবারে স্ত্রী সাড়ে তিন বছরের এক কন্যা সন্তানকে নিয়ে চরম আর্থিক সংকটে দিনযাপন করছেন তিনি। অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে বর্তমানে বাড়িতেই বিনা চিকিৎসায় রয়েছেন বলে জানান তিনি। মেলেনি কোনও সরকারি সাহায্য ফলে একপ্রকার দিশেহারা সানচারোয়া উরাও। অর্থের অভাবে প্রায় দৃষ্টিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি।

 

অসুস্থ সানচারোয়া উরাওয়ের বোন প্রতিভা উরাওয়ের আর্জি, “আমার দাদার চিকিৎসার জন্য কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে চির কৃতজ্ঞ হব।

No comments:

Post a Comment

Post Top Ad