করোনার দ্বিতীয় ঢেউ উদ্বেগ বাড়াচ্ছে আলিপুরদুয়ারেও, জরুরি ভিত্তিতে শুরু হয়েছে বৈঠক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 April 2021

করোনার দ্বিতীয় ঢেউ উদ্বেগ বাড়াচ্ছে আলিপুরদুয়ারেও, জরুরি ভিত্তিতে শুরু হয়েছে বৈঠক


নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারকরোনার দ্বিতীয় ঢেউ এসে পৌঁছাল আলিপুরদুয়ারেও। আলিপুরদুয়ারে করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ৭০ ছাড়িয়ে গেছে। এই ঘটনায় জেলা জুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। 


ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরও। ইতিমধ্যেই জেলার একটি পৌরসভা ও ৬ টি ব্লকে ব্লক ভিত্তিক টাস্কফোর্সের বৈঠকের নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বৈঠক থেকেই ব্লক ভিত্তিক কীভাবে করোনা মোকাবেলা করা যায় তার ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে। 


তবে এই উদ্বেগের মধ্যেই আশার খবর করোনার টিকার অপ্রতুলতা কমে গেছে জেলায়। কারন  শনিবার আলিপুরদুয়ার জেলায় নতুন ১৩,০০০ ভ্যাকসিন এসে পৌঁছেছে। এর মধ্যে কোভিশিল্ড ভ্যাকসিন এসেছে ১০,০০০ ও কোভ্যাকসিন এসেছে ৩,০০০। রবিবার থেকে ফের ভ্যাকসিন দেওয়া শুরু করবে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর। 


এবিষয়ে আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা বলেন, "করোনা মোকাবিলায় আমরা সবরকম ব্যবস্থা গ্রহণ করছি। করোনা হাসপাতাল, সেফ হাউস সব প্রস্তুত করে রাখা আছে। ইতিমধ্যেই আরও ভ্যাকসিন চলে এসেছে আমাদের জেলায়। ফলে রবিবার থেকে ফের টিকা দেওয়া শুরু হবে।"

No comments:

Post a Comment

Post Top Ad