বাংলাদেশেও মাথা ব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে করোনা;গত বছরের চেয়ে এ বছর অধিক হারে মারা যাচ্ছেন নারীরা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 April 2021

বাংলাদেশেও মাথা ব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে করোনা;গত বছরের চেয়ে এ বছর অধিক হারে মারা যাচ্ছেন নারীরা



নিজস্ব প্রতিনিধি,বাংলাদেশ: বাংলাদেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস রোগের তীব্রতা আরও বেড়েছে। করোনার সংক্রমণ হয়েই রোগীরা খুব দ্রুত মৃত্যুবরণ করছে। আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে করোনার সংক্রমণ ও মৃত্যু।


শ্মশান ও গোরস্থানে সৎকারের অপেক্ষায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। কোভিড-১৯ মহামারিতে গত মার্চে মৃতের সংখ্যা ছিল ৬৩৮, যা এপ্রিলের প্রথম ১৫ দিনে এসে বেড়ে দাঁড়িয়েছে ৯৪১–এ। মৃত্যুর সংখ্যা বেড়েছে ৩২.২ শতাংশ। 



হাসপাতালে ভর্তি রোগীর মৃত্যু পর্যালোচনা করে  রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান বলেছে, হাসপাতালে করোনায় মারা যাওয়া রোগীদের মধ্যে ৪৮ শতাংশ রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর পাঁচ দিনের মধ্যে মারা যাচ্ছেন। আর ৫ থেকে ১০ দিনের ভেতরে মারা গেছেন ১৬ শতাংশ।


 এ বছর করোনা সংক্রমণে গত বছরের চেয়ে নারীরা অধিক হারে মারা যাচ্ছেন। গত বছরের জুলাই মাসে করোনায় মৃত্যুহার সর্বোচ্চ ছিল। ওই মাসে ২২৬ জন নারীর বিপরীতে ৯৮২ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যান। 

 

আর এ বছরের এপ্রিলে এসে দেখা যাচ্ছে, এপ্রিলে নারী ২৬০ জন নারীর বিপরীতে ৬১৪ জন পুরুষের করোনায় মৃত্যু হয়েছে। অর্থাৎ নারীরা গত বছরের চেয়ে এ বছর অধিক হারে মারা যাচ্ছেন।

No comments:

Post a Comment

Post Top Ad