নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: বিধানসভা নির্বাচনের আগে বড় ধরনের সাফল্য মুর্শিদাবাদ জেলার সালারে। সালার থানার পুলিশ নাকা চেকিং করার সময় মঙ্গলবার বোমা তৈরির মশলা ও সকেট তৈরির খোল উদ্ধার করল।
পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাতে সালার কাটোয়া রাজ্য সড়কের উপর আলেপুর থেকে ৫কেজি বারুদ, সকেট তৈরি করার খোল ৬৭পিস ও একটি মোটর বাইক বাজেয়াপ্ত করে। আলেপুর এলাকা থেকে নাকা চেকিং করার সময় উদ্ধার করা হয়েছে।
ঘটনায় গ্রেফতার জয়ন্ত ঘোষ ও বুদ্ধদেব মাঝি। ধৃত দুজনের বাড়ি কেতুগ্রাম মালগ্রামে। ধৃত দুইজন কে বুধবার কান্দি আদালতে পাঠানো হয়েছে পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

No comments:
Post a Comment