নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: ভারতীয় জনতা পার্টির ইটাহার বিধান সভার নব নির্বাচিত বিধানসভার প্রার্থী' অমিত কুমার কুন্ডুর সমর্থনে বিশাল জনসভার আয়োজন করা হয় ইটাহারে। সোমবার ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে এদিনের জন সভায় প্রধান বক্তা হিসেবে আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
এছাড়াও ছিলেন প্রার্থী' অমিত কুমার কুন্ডু, ইটাহারের বিধায়ক অমল আচার্য্য, বিজেপি জেলা সহ সভাপতি নিমাই সিং, বিজেপি নেতৃত্ব শ্যামল চৌধুরী,সুমন আচার্য্য,দিলিপ রৃষি, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন দুপুর নাগাদ হেলিকপ্টার করে এসে গোটলু হোম গাড' ট্রেনিং সেন্টারে নেমে সোজা হাইস্কুল মাঠে জন সভায় মঞ্চে রাজনাথ সিং উঠতেই জন সভায় আসা কয়েক হাজার কমি' সমর্থক আনন্দে উল্লসিত হয়ে পরে ।
রাজনাথ সিং বক্তব্য রাখতে গিয়ে তৃনমূল কংগ্রেস সরকারের দ্বিতাচারিতার কথা তুলে ধরে বলেন, বাংলার মানুষ কে ১০ বছর বোকা বানিয়েছে দিদি । কোন চাকরি নেই শুধু কাটমানি, তাই কাটমানি সরকার পরিবর্তন করতে বিজেপিকে ভোট দিন।তবেই বাংলায় আসল পরিবর্তন হবে ও কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক কাজ আরও হবে, তাই তৃনমূলের ভাওতাবাজি কথা ভুলে বিজেপি প্রার্থী' অমিত কুমার কুন্ডু কে ভোট দিন।কেননা আমরাই বাংলাই খমতাই আসছি দুইশো বেশির আসন নিয়ে।

No comments:
Post a Comment