কয়েক দিনের মধ্যে শুরু হবে করলা নদীর বেহাল সেতুর কাজ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 April 2021

কয়েক দিনের মধ্যে শুরু হবে করলা নদীর বেহাল সেতুর কাজ

 


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আর কয়েক দিনের মধ্যে শুরু হচ্ছে বেহাল সেতুর কাজ।উত্তর মুখী করলা নদীর উপর বেহাল সেতু ভেঙে নতুন ভাবে সেতু তৈরি হবে।গৌরী হাট সংলগ্ন মোহিত নগর এলাকার করলা নদীর উপর কয়েক বছর ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে।


যদিও এই সেতু টি দিয়ে  প্রশাসন চলাচল  নিষিদ্ধ করলেও এখন পযর্ন্ত অনেক ভারি গাড়ি জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে। সেতুটি দিয়ে রানীনগর,রংদামালি,এদিকে মোহিত নগর সহজেই যাতায়াত করা যায়।


তাই খুব তাড়াতাড়ি ঐ পথ দিয়ে যাতায়াত কারীদের দাবী নতুন সেতু  অবিলম্বে তৈরি হোক।যদিও এলাকার পঞায়েত সদস্য সঞ্জিত কর্মকার বলেন খুব তাড়াতাড়ি  এর কাজ শুরু  হবে ।

No comments:

Post a Comment

Post Top Ad