ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 April 2021

ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু



নিজস্ব প্রতিনিধি,আলিপুরদুয়ার: ডাম্পারের ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। জখম হয়েছেন আরও এক স্কুল ছাত্রী। রবিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের তপসিখাতা এলাকায়।


 জানা গিয়েছে, ঘাতক ডাম্পারের কবলে পড়া দুই স্কুল ছাত্রই তপসিখাতা হাইস্কুলের একাদশ শ্রেনীর ছাত্রী। এদিন সকালে দুই সাইকেলে দুই বান্ধবী  টিউশন পড়তে যাচ্ছিল। পেছন থেকে ডাম্পারটি দুজনকে ধাক্কা মেরে রাস্তার পাশে দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলে এক ছাত্রীর মৃত্যু হয়। 

 

জখম অন্যজনকে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তপসিখাতা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


No comments:

Post a Comment

Post Top Ad