নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের অভিযান, আটক এক গাড়ি ভেজাল নকল ব্র্যান্ডের বোতলবন্দী জল। ঘটনায় গ্রেপ্তার গাড়ির চালক।
মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার তাদের কাছে গোপন সূত্রে খবর আসে একটি নামিদামি কোম্পানির ব্র্যান্ডের স্টিকার নকল করে নকল ব্র্যান্ডের কার্টুনে জল পরিবহন করা হচ্ছে।
গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ এবং এই ঘটনায় একটি জলপরীবহনকারী একটি গাড়ি আটক করে পুলিশ। গাড়ির চালককে গ্রেপ্তার করে ওই কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে মাটিগাড়া থানার পুলিশ।
নামিদামি এই কোম্পানি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মাটিগাড়া থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছে। নকল ব্র্যান্ডের জল বিক্রির অভিযোগে নির্দিষ্ট ওই বেআইনি বোতলবন্দী জল কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

No comments:
Post a Comment